Ekta Bod Hawa Song Information :
Ekta Bod Hawa Lyrics In Bengali – Lalon Sai
খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে?
আমি ওই ভাবনা ভাবছি বসে
আমি ওই ভাবনা ভাবছি বসে,
চমক জ্বরা বইছে গায়।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায়, কে বা পাখি,
আমার এই আঙিনায় থাকি
আমার এই আঙিনায় থাকি,
আমারে মজাতে চায়
পাখি কখন জানি উড়ে যায় পাখি
কখন জানি উড়ে যায়।
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
কখন জানি উড়ে যায় পাখি,
কখন জানি উড়ে যায়।
আগে যদি যেত জানা
জংলা কভূ পোষ মানে না,
তবে উহায় প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়,
কখন জানি উড়ে যায় পাখি।
“Ekta Bod Hawa” Video
Ekta Bod Hawa Lyrics In English :
Khachar aara polo dhose
Pakhi aar darabe kise
Ami oi vabona vabchi bose
Chomok jwora boiche gaay
Kokhon jani ure jaay pakhi
Ekta bod hawa lege khachay
Kokhon jani ure jaay pakhi
Vebe onto nahi dekhi
Kar ba khachay ke ba pakhi
Amar ei anginay thaki
Amare mojate chaay
Pakhi kokhon ure jaay pakhi
Ekta bod haowa lege khachay
অনির্বাণ ভট্টাচার্য্যের সৃজনশীল পরিচালনায় ও অর্ণ মুখোপাধ্যায় পরিচালিত অথৈ বাংলা সিনেমার গান একটা বদ হাওয়া গানটি গেয়েছেন তিতাস ভ্রমর সেন। মূলত একটা বদ হাওয়া গানের লিরিক্স লিখেছেন লালন সাঁই।