Batighor Song Information
Batighor Lyrics In Bengali – Rishi Panda
আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো,
এই রাত একাকার অন্ধকার ছায়াপথে
আমি একা বড় একা খোঁজ হলো।
জেনো আমি পৌঁছব
যত ঝড় আসুক,
যত ঢেউ উঠুক এ পথে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
সে বাতিঘরে ..
ঘন কালো অন্ধকার
জঙ্গল পাহাড়,
সব পেরিয়ে শেষ রাতে
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
তোমার দুয়ারে।
আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো।
কবে সয়ে যাবে সব কেউ জানবে না
জীর্ণ শরীরটাকে বাঁধবে না,
ক্লান্ত চোখে যদি এসে যায় ঘুম
আমি উঠে পড়ি ধোঁয়া ঘেরা রাতে।
ছুঁড়ে ফেলে দিয়ে সব সান্তনা
মিথ্যে কথার সাথে জল্পনা,
জানি না কীসের উন্মাদনায়
যেন বেঁচে থাকা কোনো অজুহাতে।
তুমি একলা আগুন জ্বালিয়ো
কোনো দূরের বাতিঘরে,
আমি ক্লান্ত চোখে
ঠিকানা তোমার খুঁজে নেবো।
জেনো আমি পৌঁছব
যত ঝড় আসুক,
যত ঢেউ উঠুক এ পথে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
সে বাতিঘরে ..
ঘন কালো অন্ধকার
জঙ্গল পাহাড়,
সব পেরিয়ে শেষ রাতে,
আমি পৌঁছব ঠিক পৌঁছব,
তোমার দুয়ারে।
আর কত দিন কতদূর যেতে হবে
পথ যাওয়ার শেষ হবে কবে বলো।
“Batighor” Video
Batighor Lyrics In English
Aar koto din kotodur jete hobe
Poth jaowar shesh hobe kobe bolo
Ei raat ekakar ondhokar chayapothe
Ami eka boro eka khoj holo
Tumi ekla aagun jwaliyo
Kono durer batighore
Ami klanto chokhe
Thikana tomar khuje nebo
Chure fele diye santona
Mitthey kothar sathe jolpona
Jani na kiser unmadonay
Jeno benche thaka kono ajuhaate
আমি পৌঁছব ঠিক পৌঁছব সে বাতিঘরে গানটি গেয়েছেন ঋষি পন্ডা। গানটির সুর দিয়েছেন এবং বাতিঘর গানের লিরিক্স লিখেছেন ঋষি পন্ডা।